বিভিন্ন পদে কর্মরত নারী কর্মকর্তাগণের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো প্রযুক্তিখাতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এডিএন গ্রুপ ।
অনুষ্ঠানে গ্রুপের চেয়ারম্যান আসিফ মাহমুদ প্রতিষ্ঠানে কর্মরত সকল নারী সহকর্মীগণের অবদানের ভূয়সী প্রশংসা করেন। তাদের সার্বিক কল্যাণের জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনার ব্যাপারে বক্তব্য রাখেন। এছাড়াও গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে আরও বক্তব্য রাখেন এডিএন গ্রুপের ভাইস চেয়ারম্যান জহির আহমেদ ও শাহরিয়ার আকবর চৌধুরী।
সেই সাথে গ্রুপের অন্তর্ভুক্ত টেক ভ্যালী নেটওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার রহমান, ইনজেন টেকনোলজি লিমিটেডের সিওও শাহ্ রাফিউল কবীর এবং এডিএন টেলিকম লিমিটেডের সিওও মোঃ আজহারুল হক চৌধুরী, এডিএন গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিদ সিদ্দিক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর