ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ। ফান্ডটি সর্বমোট ৩১ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ লাখ ৩৬ হাজার ২০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট সিমেন্টের দর কমেছে ১২ দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বিডি ফাইন্যান্সের দর কমেছে ১০ দশমিক ৪৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১২ কোটি ৮০ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আইডিএলসি ফাইন্যান্সের ৭.৮০ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৭.৫৮ শতাংশ, শ্যামপুর সুগারের ৬.৭৪ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৭২ শতাংশ, লিন্ডে বিডির ৫.৭২ শতাংশ, রেকিট বেনকিজারের ৫.৫৪ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৫.৪৫ শতাংশ দর কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস