রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। শনিবার (১২ মার্চ) বেলা ২টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।
তিনি বলেন, বেলা ২টা ২০ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তারা ঘটনাস্থলে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
সানবিডি/এনজে