সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, দর কমেছে ১৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৯ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৬৫ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৭৯ কোটি ১২ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫১ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৮১৬ পয়েন্টে
এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর। সিএসইতে ২৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস