ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তিন দিন বন্ধ থাকবে। এর মধ্যে ব্যবসায়ীরা দুই দিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ও মাঝখানে এক দিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়।
এ নোটিশ থেকে জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ বৃহস্পতিবার ও পবিত্র শবেবরাত উপলক্ষে ১৯ মার্চ শনিবার বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে উল্লেখ করেছেন তারা।
সানবিডি/এনজে