
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১১০২১ পিস ইয়াবা, ১০০ পুরিয়া হেরোইন, ২৯ কেজি ৬৮০ গ্রাম ৪০ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১৯ মার্চ) সকাল ৬টা থেকে রোববার (২০ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রুজু হয়েছে।