
মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ৫ দিন পর রাকিব হাসান (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার কেয়াটখালী এলাকায় নির্মাণাধীন রেললাইনের পাশের একটি ঘাস ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিবের মামি মদিনা বেগম বলেন, ‘রাকিব ও তার ছোট ভাই লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করত। গত ১৫ মার্চ সকাল ৮টার দিকে তারা মাদ্রাসায় যায়। দুপুরে রাকিবের ছোট ভাই বাড়িতে এসে ভাইয়ের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় গিয়ে জানতে পারে তার ভাই মাদ্রাসায় নেই। খবর পেয়ে অভিভাবকরা মাদ্রাসায় গিয় রাকিবের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় ওই দিন রাতেই শ্রীনগর থানায় সাধারণ ডায়রি করা হয়।’
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।