
চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি প্রদেশে ১৩২ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানটি একটি পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পররপরই সেখানে আগুন ধরে যায়। বিমানটি কুনমিং থেকে গুয়ানজুর উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই গুয়ানঝি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
সূত্র: বিবিসি