
দিনাজপুরের হিলি সীমান্তে মাদক পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকাল বেলা ১১টায় হিলি সিপি বিজিবি ক্যাম্পে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিএসএফের প্রতিনিধি দলটি হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাদেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিজিবির কর্মকর্তারা।
বৈঠকে বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যেও নেতৃত্ব দেন বিজিবির দিনাজপুর সেক্টর ও কমান্ডার মহিউদ্দীন খন্দকার এবং ভারতের পক্ষে ১৫ সদস্যেও নেতৃত্ব দেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি এসএন ভাস্তব।
বৈঠক সম্পর্কে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার মহিউদ্দীন খন্দকার জানান, করোনার কারণে আমাদেরও মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা বন্ধ ছিল। এখন হচ্ছে। আমরা বর্ডার ইস্যু ও বিভিন্ন ধরণের মাদকসহ অবৈধ পারাপার বন্ধে আলোচনা করা হবে। আমরা বিএসএফকে বলব যেন মাদক বন্ধে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সেই অনুরোধ করব। বিএসএফও তাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করবে। আশা করি উভয়ে আমরা যেকোন ধরণের অপরাধ রোধে একমত হয়ে কাজ করব।