পতনের ধারা থেকে বেড় হয়ে আসতে পারছে না ভারতের পুঁজিবাজার। একদিন বাড়লে আবার পরের দিন কমতে শুরু করছে দেশটির পুঁজিবাজারে তালিকা ভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
বুধবার (২৩ মার্চ) দিন শেষে ভারতের পুঁজিবাজারে সেনসেক্স বা সুচক কমেছে ৩০০ পয়েন্ট। দিন শেষে দেশটির পুঁজিবাজারে সুচক ৫৭,৬৮৪.৮২ পয়েন্টে অবস্থান করছে। একই সাথে নিফটি ৫৫ পয়েন্ট কমে ১৭,২৪৫.৬৫ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া প্রতিষ্ঠনগুলোর মধ্যে ইনফোসিস, হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন এবং কোটাক মাহিন্দ্রার অবস্থন ছিল শীর্ষে। একই সাথে সবচেয়ে বেশি দাম বেড়েছে টাটা স্টিল, ডঃ রেড্ডি'স ল্যাবরেটরিজ, আইটিসি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বিএসই।
অপর দিকে ফার্মাসিউটিক্যালস এবং ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানির দাম বড়লেও কমেছে আর্থিক খাত, অটো এবং এফএমসিজি খাতের শেয়ারের দাম।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়াকে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসিএল) শেয়ারের দাম বৃদ্ধির কারন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এসএ/এনজে