
সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) এর সংবিধিবদ্ধ সভা, ১ম, ২য় ও ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সিসিবিএল এর চেয়ারম্যান জনাব মোঃ এ সালাম সিকদারের সভাপতিত্বে সিসিবিএল এর পরিচালক জনাব এ.কে.এম নূরুল ফজল বুলবুলের পবিত্র কোরআন তেলাওয়াত ও প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় সিসিবিএল এর সাবেক পরিচালক মোঃ রকিবুর রহমান এর মৃত্যুতে গভীর সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
উক্ত সভায় কোম্পানীর সংবিধিবদ্ধ প্রতিবেদন, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২১ এর আর্থিক বিবরণী সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। সভায় সিসিবিএল এর পরিচালক মন্ডলীর সদস্যবৃন্দ এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন।