কক্সবাজারের ক্যাম্প থেকে ১৩ দফায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন আরও এক হাজার ৯৯৭ রোহিঙ্গা। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৫৮১ জন।
আজ বুধবার দুপুরে নৌবাহিনীর পাঁচটি জাহাজযোগে পর্যায়ক্রমে রোহিঙ্গারা ভাসানচরে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ১৯৯৭ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুনসংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়ির মাধ্যমে ৭১, ৭২, ৮৪ ও ৮৫ নং ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হচ্ছে।
সানবিডি/এনজে