দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে একদিনে রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করা হয়েছে।
এ কারণে বুধবার সকাল থেকে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ পাইকারি বাজারে আড়ৎগুলোতে বিক্রি হচ্ছে ১১-১২ টাকা দরে। খুচরাবাজারে বিক্রি হচ্ছে ১৪-১৫ টাকা দরে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৪-২৫ টাকা কেজি দরে। দাম কমায় অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।
হিলি কাস্টমসের তথ্যমতে, মঙ্গলবার ভারতীয় ৬৩ ট্রাকে এক হাজার ৬৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে।
সানবিডি/এনজে