
হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী রোববার (৩ এপ্রিল) থেকে এসব বেঞ্চে শারীরিক উপস্থিতিতে বিচারকাজ পরিচালিত হবে।
প্রধান বিচারপতির নির্দেশনার আলোকে এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হইলো। আগামী ৩ এপ্রিল সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালিত হবে। পরে ৫০ একক ও দ্বৈত বেঞ্চের নাম বিচারিক এখতিয়ারসহ উল্লেখ করা হয়েছে।
গত ২০ মার্চ রোববার থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটিতে ছিল।
এএ