কক্সবাজারের ক্যাম্প থেকে ১৩তম ধাপের দ্বিতীয় দিন নোয়াখালীর হাতিয়ার ভাসানচরে পৌঁছেছে আরও এক হাজার ৫৩৫ রোহিঙ্গা।
আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১১টার দিকে নৌবাহিনীর পাঁচটি জাহাজযোগে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে বুধবার (৩০ মার্চ) দুপুরে এক হাজার ৯৯৭ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়। এ নিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গার সংখ্যা ২৯ হাজার ১১৬ জনে দাঁড়ালো।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার এক হাজার ৫৩৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষাসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে গাড়িযোগে ৭৩, ৭৪ ও ৮৬ নম্বর ক্লাস্টারে বসবাসের জন্য নিয়ে যাওয়া হয় তাদের।
সানবিডি/এনজে