রমজান ও সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৬২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৬৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬ টির, দর কমেছে ২৯৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৯ টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬২০ কোটি ০৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের কার্যদিবস থেকে ২১৬ কোটি ৫৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৮৬ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৯৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর। সিএসইতে ১৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস