
রাজধানীর মিরপুর-১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টা ১২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বলে জানান সংস্থাটির ডিউটি অফিসার খালেদা আনম।
তিনি বলেন, রাজধানীর মিরপুর-১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।