সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৫৪ কোটি ৪৮ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৩৪ লাখ ৬৯ হাজার টাকার।
৪২কোটি ২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জিপিএইচ ইস্পাত লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইউনিক হোটেল, নাহি অ্যালুমিনিয়াম, সোনালী পেপার, প্রভাতী ইন্স্যুরেন্স, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও ফরচুন সুজ লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস