
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ‘বার্ষিক সম্মেলন-২০২১’ দি কিং অফ চিটাগং কমিউনিটি সেন্টার, চট্টগ্রামে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কমোডর জোবায়ের আহমদ (ই), এনডিসি (অবঃ), বিএন, এডভাইজার এ টি এম হামিদুল হক চৌধুরী, চীফ কনসালটেন্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী।
সম্মেলনে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।
সম্মেলনে বক্তব্য রাখেন ডিএমডি উন্নয়ন মোহাম্মদ আব্দুল মতিন, এএমডি উন্নয়ন মোহাম্মদ নূর-ই-আলম, এএমডি উন্নয়ন মুহাম্মদ সলিম উল্লাহ্ সহ উর্ধতন নির্বাহীবৃন্দ।
সম্মেলনে সারাদেশ হতে আগত প্রায় সাড়ে পাঁচশত কর্মকর্তা অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী ও র্যাফেল ড্র’ অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলন সফলভাবে শেষ হওয়ায় অংশগ্রহণকারী সবাই সন্তোষ প্রকাশ করে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আনিছুর রহমান মিয়া, ডিএমডি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন।
এএ