
রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১০ মে) রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন দোকানের কর্মচারী কাওসার ও বাবু।
ডিবির রমনা বিভাগের ডিসি আজিমুল হক জানান, ক্যাপিটাল ফুডের এই দুই কর্মচারী নিউমার্কেটের সংঘর্ষের সূত্রপাতে জড়িত ছিল। এরাই টেবিল বসানোকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায়। ওয়েলকাম ফুডের অন্য কর্মচারীরা ঢাকা কলেজের শিক্ষার্থীদের ডেকে এনে সংঘর্ষ বাঁধায়। ওই ঘটনায় দায়ের হওয়া পাঁচটি মামলার মধ্যে পুলিশের উপর হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, মামলায় এখন পর্যন্ত রিমান্ডে আসামীদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পাঁচটি মামলার তদন্তে অগ্রগতি হয়েছে।