
এমপিদের দেশত্যাগে বাধা দিতে শ্রীলঙ্কার বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথ অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা।
বিমানবন্দর সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার ডেইলি মিরর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ধরনের যানবাহন দিয়ে বিমানবন্দরের প্রবেশপথ অবরুদ্ধ করেছে তারা।
উল্লেখ্য, বিক্ষোভকারীরা মূলত কাতুনায়েকে ফ্রি ট্রেড জোন (এফটিজেড) এর সঙ্গে যুক্ত একদল তরুণ।