
গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জন মানুষ।
তবে গত একদিনে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত আছে।
বুধবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ২৪৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন করোনা রোগী।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ০ দশমিক ৫৩ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৯২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ২১ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।