রাজধানীতে ‘সেন্টার ফর নার্সিং এডুকেশন, ইথিক্স এন্ড রিসার্চ’র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১২ মে) সকালে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর রমনা পার্কে বিশাল ফ্রী মেডিকেল হেলথ ক্যাম্পের আয়োজন করে প্রায় দুই শতাধিক বয়োজেষ্ঠ নাগরিকদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। সেই সাথে আগত নার্সদের নিয়ে রমনা পার্কে আনন্দ উৎসব উৎযাপন ও পুরস্কার প্রদান করা হয়।
এবারের নার্সেস দিবসের প্রতিপাদ্য হচ্ছে- “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নেই, বিশ্ব স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষণ করুন।”
কর্মসূচি সমূহে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক ও শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও এসটিএস নার্সিং কলেজ বনানী ঢাকার ভাইস প্রিন্সিপাল ড. মোহাম্মদ ইউনুস আলীসহ আরও বিভিন্ন হাসপাতাল ও নার্সিং কলেজ থেকে আগত নার্সিং অফিসার ও নার্সিং স্টুডেন্ট সহ শতাধিক নার্স বৃন্দ।
এমবি/এনজে