
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে বর্তমান সরকার। শান্তিপূর্ণ সহাবস্থান সব ধর্মেরই মূলমন্ত্র। সবাই এটি মেনে চললে শান্তিপূর্ণ দেশ গঠনে কেউ অন্তরায় হতে পারবে না।
শনিবার (১৪ মে) সকালে শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় সম্মিলিত শান্তি শোভাযাত্রা বের হয়। এর আগে আলোচনা সভায় মন্ত্রী এ সব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের অসাম্প্রদায়িক চেতনা নষ্ট করতে এখনো একটি পক্ষ অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে মোকাবেলা করার আহ্বান জানান তিনি।