
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী শুক্রবার (২০ মে) অনুষ্ঠিত হবে। ৩০ জেলায় অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় অংশগ্রহণের জন্য রবিবার (১৫ মে) থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।
পরীক্ষার্থীরা এই ওয়েবসাইটে প্রবেশ করে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
পরীক্ষার হলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও প্রবেশপত্রের রঙিন কপি নিয়ে যেতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলি ও পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও প্রবেশপত্রে দেওয়া হয়েছে।
প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে অফিস চলাকালে (০১৭৬৮-৬৮২২৪০, ০১৭৮৫-২৭৮২০৫, ০১৭১০-৮৮২৯৫৬, ০১৭০৬-৫০৪১৭৯) এসব নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এএ