দখলদার ইসরাইলি বাহিনীর পশ্চিমতীরের জেনিনে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে একটি কথিত অভিযানে সংবাদ সংগ্রহ করতে যাওয়া আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রধান কার্যালয়ের সামনে শনিবার ১৫ হাজার প্রতিবাদকারী ওই বিক্ষোভে অংশ নেন। খবর আরব নিউজের।
২০০০ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনে ৫৫ সাংবাদিককে গুলি করে ইসরাইলি বাহিনী। ইহুদিবাদী দেশটির এ বর্বরতার প্রতিবাদে ৫৫টি প্রেস লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন তারা।
বিক্ষোভকারীরা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বর্বর ইসরাইলি বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাংবাদিক শিরিন আবু আকলেহকে শুক্রবার জেরুজালেমের একটি খ্রিস্টান কবরস্থানে সমাহিত করা হয়েছে।
ফিলিস্তিন বংশোদ্ভূত এ মার্কিন নাগরিকের মরদেহ চার্চে নেওয়ার পথে দখলদার ইসরাইলি পুলিশ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়া মানুষের ওপর লাঠিচার্জ, স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
সানবিডি/এনজে