পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক এবং এসএস স্টিল ঘোষিত বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি দুইটির বোনাস শেয়ার মঙ্গলবার (১৭ মে) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মার্কেন্টাইল ব্যাংক ৫ শতাংশ এবং এসএস স্টিলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানি দুইটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস