
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেডের (এএনএল) সাথে কৃষকদের অ্যাকাউন্ট খোলার চুক্তি করেছে। মঙ্গলবার (১৭ মে) ব্যাংকের কর্পোরেট অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এই চুক্তির অধীনে ইউসিবি, এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড (ANL) এর সাথে নিবন্ধিত কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলবে ।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ আলম ভূঁইয়া এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মুনাজ্জিল রিয়াসাত তাদের প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি বিনিময় করেছেন।
অন্যান্যদের মধ্যে ইউসিবির এসএমই ব্যাংকিং প্রধান জনাব মোঃ মহসিনুর রহমান এবং এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড এর পক্ষে জনাব বি. এম হাসিবুল হাসান, হেড অব বিজনেস; এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএ