
বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, জসিম উদ্দিনের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে নগদ টাকা-স্বর্ণালঙ্কার মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।
বুড়িচং থানা পুলিশ জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো: জসিম উদ্দিনের বসত ঘরে বৃহস্পতিবার রাতে বিদ্যু শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ, কুমিল্লা ফায়ার সার্ভিসের একটি টিম ও চান্দিনা থানার একটি টিম ঘটনা স্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সানবিডি/ঢাকা/আহো