
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ব্লচিজ আউটফিটারের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বুধবার (১৮ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির অধীনে, সমস্ত ইউসিবি ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ডধারীরা বছরব্যাপী ব্লচিজ আউটফিটারের ওয়েবসাইট blucheez.com.bd থেকে ই-কমার্স পণ্য ক্রয়ের উপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবে।
ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান এফসিএস এবং ব্লচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম আজাদ, ইভিপি ও হেড অফ ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইরিং অফ ইউসিবি এবং ব্লচিজ আউটফিটারের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জনাব জোশুয়া এডওয়ার্ডস এবং উভয় সংস্থার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএ