
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৭৬৩ পিস ইয়াবা, ৮০ কেজি ৭৯৮ গ্রাম ৯০ পুরিয়া গাঁজা, ২৫৩.৯ গ্রাম ৩৫৩ পুরিয়া হেরোইন ও ৫ বোতল দেশিমদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৬টা থেকে শুক্রবার (২০ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭২টি মামলা রুজু হয়েছে।