
গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জন।
তবে গত একদিনে করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন অপরিবর্তিত।
শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬৩১৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ৩১৩টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।