ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৪ দশমিক ১৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৫৯ লাখ ৬২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৩৯ লাখ ৫০ হাজার ৫০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিকন ফার্মার শেয়ার দর বেড়েছে ১৩ দশমিক ৯৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৭ কোটি ৫০ লাখ ৫২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩২ কোটি ১ লাখ ৫২ হাজার ২০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বঙ্গজের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৭৫ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৯৩ লাখ ৮৪ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.২৭ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.৬২ শতাংশ, সিলভা ফার্মার ৪.৬৩ শতাংশ, ইসলামী ব্যাংকের ৪.৬৪ শতাংশ, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.২৮ শতাংশ এবং বিডি থাই ফুডের শেয়ার দর ৩.২৪ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস