ইউক্রেনে আগ্রাসনকে কেন্দ্র করে পশ্চিমা ক্রেতাদের সঙ্গে রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে অবনতি হওয়ায় শূন্যতা সৃষ্টি হয়েছে। সেটি পূরণ করতেই এবার চীনের আগ্রহ। জাহাজে পরিবহনের তথ্য ও জ্বালানি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, নীরবে রাশিয়া থেকে দর কষাকষির মাধ্যমে তেল ক্রয় করছে চীন।
বর্তমানে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশটির এ পদক্ষেপ সম্পর্কে মস্কোকে খোলাখুলিভাবে সমর্থন করার এবং তার রাষ্ট্রীয় তেল জায়ান্টদের নিষেধাজ্ঞার সামনে তুলে ধরার ভয়ে রাশিয়ান সরবরাহ কমানোর এক মাস পরে জানা গেলো।
ভর্টেক্সা অ্যানালিটিক্সের তথ্য বলছে, সমুদ্রপথে চীনে রাশিয়ার তেল আমদানি মে মাসে প্রায় রেকর্ড ১১ লাখ ব্যারেল পরিমাণে পৌঁছেছে। বছরের প্রথম তিন মাসে তা ছিল দৈনিক ৭ লাখ ৫০ হাজার ব্যারেল এবং ২০২১ সালে ছিল ৮ লাখ ব্যারেল।
এশিয়ার শীর্ষ তেল পরিশোধন কোম্পানি সিনোপেক কর্পোরেশনের বাণিজ্যিক শাখা ইউনিপেক এই আমদানি কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে, চীনের প্রতিরক্ষা কংগ্লোমারেট নরিনকোর শাখা ঝেনহুয়াকে সঙ্গে নিয়ে। ব্যবসায়ীরা জানিয়েছেন, লিভনা শিপিং লিমিটেড, একটি হংকং-নিবন্ধিত ফার্ম, সম্প্রতি চীনে রাশিয়ান তেলের প্রধান বহনকারী হিসেবেও আবির্ভূত হয়েছে।
যদিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে সিনোপেক। এদিকে, ঝেনহুয়া ও লিভনা মন্তব্যের অনুরোধে কোনো জবাব দেয়নি।
সানবিডি/এনজে