
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হলো। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪১ শতাংশ।
তবে গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জন অপরিবর্তিত।
রবিবার (২২ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১৭ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৯৬৪ জন।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।