
পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে ২৫ জুন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৪ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর গণভবন গেটে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন পদ্মা সেতু কারো নামে হবে না। ওইদিন সকাল ১০টায় পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।