সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫১৬ বারে ১ লাখ ৭৮ হাজার ১১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ বারে ৩ টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার ৩য় স্থানে থাকা লুব-রেফের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৩৮২ বারে ২ লাখ ৯৯ হাজার ১১৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ৩.৬৪ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৩.৪৭ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৩.৩৩ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩.০৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ২.৮৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ২.৮৩ শতাংশ এবং লাভেলোর শেয়ার দর ২.৪৩ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস