
দীর্ঘ কয়েক মাস ধরে পতনের ধারা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। আব্যাহত দর পতনের ফলে পুঁজি হারিয়ে নি:স্ব হচ্ছেন বিনিয়োগকারীরা। তাই ধারাবাহিক পতন রোধে নতুন সার্কিট ব্রেকার ২ শতাংশ বৃহস্পতিবার থেকে কার্যকর করবে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে শেয়ার দর বাড়ার সীমা অপরিবর্তিত থাকবে।
বুধবার (২৫ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনায় দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজের ধারা ২০-এ দ্বারা প্রদত্ত ক্ষমতা প্রয়োগে এবং বিনিময় অধ্যাদেশ ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এতদ্বারা ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড (সিএসই) নিম্নগামী মূল্য পরিবর্তন সীমা (সার্কিট ব্রেকার) ৫% (পাঁচ শতাংশ) এর পরিবর্তে ২% (দুই শতাংশ) আগের ট্রেডিং দিনের বন্ধ মূল্যের উপর ভিত্তি করে কার্যকর করতে হবে।
বিএসইসি কর্মকর্তারা বলছেন, আগামীকাল বৃহস্পতিবার (২৬ মে) থেকে সার্কিট ব্রেকারের নতুন নিয়ম অনুযায়ী শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ। আর শেয়ার দর সর্বোচ্চ কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত।
এর আগে ২০ এপ্রিল এক আদেশে, সার্কিট ব্রেকারের নিম্নসীমা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস