
পুঁজিবাজারের সব ধরণের নিয়মের যথাযথ পরিপালনের মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা নিশ্চিত করতে হবে। সিকিউরিটিজ আইনের পরিপালনে কোনও ধরনণের গাফলতি করা যাবে না।
বুধবার (২৫ মে) বিকেলে মতিঝিলে খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেড কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এমন পরামর্শ দেন।
প্রশিক্ষণ কর্মশালায় খাজা ইক্যুইটি সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা- মো. আলতাফ হোসেন, শাখা অফিস ব্যবস্থাপক মো. মুনসুর আলী ও কোম্পানী সেক্রেটারী অনুপ কুমার মন্ডলসহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
কর্মশালায় সিকিউরিটিজ হাউসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য সচেতনতা বৃদ্ধি করা, লেনদেন পরিচালনায় আইন-কানুন, কর্পোরেট গভর্নেন্স, পুঁজিবাজারের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, পাবলিক ইস্যু সিকিউরিটিজ, সার্ভিল্যান্স সিস্টেম, এনফোর্সমেন্ট এ্যাকশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এছাড়া সেন্ট্রাল ডিপোজিটরি এবং সেটেলমেন্ট সিস্টেম, এন্টি মানি লন্ডারিং, সিএসই এনজিটিএস, অনলাইন ও মোবাইল ট্রেডিং সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেম (আরএমএস) সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়া হয়।
এমন কার্যক্রমের মাধ্যমে সবার মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। যার মাধ্যমে পুঁজিবাজার টেকসই, প্রাণবন্ত এবং লাভজনক বাজার হিসেবে প্রতিষ্ঠিত হবে।
এএ