নরসিংদী শহরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খানের নির্দেশনায় এ অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক।
অভিযানকালে কাগজপত্র সঠিক না থাকায় নরসিংদী শহরের পাঁচটি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানগুলো হলো- নরসিংদী স্পেশালাইজড ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী ডায়াগনস্টিক সেন্টার, মৃধা ডায়াগনস্টিক সেন্টার, মেডিকো ডায়াগনস্টিক সেন্টার ও প্রফুল্ল ডেন্টাল সেন্টার।
হাতীবান্ধায় ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধারহাতীবান্ধায় ধানক্ষেত থেকে অজগর সাপ উদ্ধার
অনিবন্ধিত অসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে জেলা প্রশাসনে অভিযান অব্যাহত থাকবে বলে জানান শ্যামল চন্দ্র বসাক।