সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৮১ বারে ১ লাখ ২৫ হাজার ১২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইসলামী ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ১২২ বারে ২ লাখ ১২ হাজার ৬০৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৭ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৭২ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫ বারে ৭০ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বিকন ফার্মার ১.৬৬ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৬৫ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৮ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ১.৩৬ শতাংশ, জুট স্পিনার্সের ১.০৯ শতাংশ, ঢাকা ব্যাংকের ০.৭৫ শতাংশ এবং ক্রাউন সিমেন্টের শেয়ার দর ০.৭৩ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস