চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবার রাশিয়া থেকে গ্যাস নিতে চুক্তিতে সম্মত হয়েছে সার্বিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপের পর চুক্তির বিষয়টি নিশ্চিত করেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। দেশ দুটির মধ্যে তিন বছরের এই চুক্তির আওতায় সার্বিয়াকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে রাশিয়া।
সার্বিয়ার প্রেসিডেন্ট চুক্তির বিষয়ে রোববার সাংবাদিকদের বলেন, ‘আমরা একটি তিন বছরের চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছি।আমি আপনাকে যা বলতে পারি তা হলো যে আমরা প্রধান যেসব বিষয়গুলোতে একমত হয়েছি তা সার্বিয়ার জন্য গুরুত্বপূর্ণ।
মস্কো ইউরোপীয় ইউনিয়নের সদস্য ফিনল্যান্ড, পোল্যান্ড এবং বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করার পর সার্বিয়ার সঙ্গে চুক্তি করতে সম্মত হলো। জানা যাচ্ছে, জুনের প্রথম দিকে রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বেলগ্রেড সফরের সময় গ্যাসের এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
সানবিডি/এনজে