
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৪ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
সোমবার (৩০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সারাদেশে ৫ হাজার ৩৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৬৩।
সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর এ ভাইরাসে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।