
নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী নারী মার্জিয়া আক্তারকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সোমবার সন্ধ্যায় নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক (প্রথম আদালত) দেলোয়ার হোসেন তাকে রিমান্ডে পাঠায়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, র্যাব আসামি মার্জিয়া আক্তারকে বিকেলে ভৈরব রেলওয়ে পুলিশের কাছে দেয়। পরে তাকে আদালতে তোলা হয়।