পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় আর্থিক প্রতিবেদনে সম্পূর্ণ তথ্য নেই।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির কারখানা বন্ধ থাকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) ও নেট অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য নেই। শুধুমাত্র প্রতিবেদনে কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত হিসাব বছরের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য রয়েছে ৩ টাকা ১৮ পয়সা।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস