
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্যাংকটি পঞ্চম নন-কনভার্টেবল, আনসিকিউরড সাবঅর্ডিনেটেড এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা উত্তোলন করে ব্যাংকের টিয়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এমটিবি। এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে আইন পরিপালন সাপেক্ষে এ বন্ড ইস্যু করবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস