পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ইসলামিক ফাইন্যান্স উইন্ডোর অধিনে শরিয়াহ সম্মত ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চায়। বিদ্যমান কার্যক্রমের সাথে একযোগে শরিয়াহ সম্মত ব্যবসায়িক কার্যক্রমও পরিচালনা করবে কোম্পানিটি।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালু করবে কোম্পানিটি।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস