প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ শুক্রবার সকাল ১০ টায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী হজ যাত্রীদের উদ্দেশে বলেন, আপনারা দেশের জন্য, মানুষের জন্য দোয়া করবেন। হজে গিয়ে সৌদি আরবের নিয়ম ও আইন মেনে চলবেন। নিজের সুস্থতা নিশ্চিত করে যাবতীয় কার্যক্রম করবেন। ই-হজ ব্যবস্থা চালু করা হয়েছে, এতে করে হাজিদের কষ্ট লাগব হয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে হজ করে আসতে পারেন এই প্রত্যাশা করি।
প্রধানমন্ত্রী বলেন, হজযাত্রীদের হয়রানি দূর করতে যাবতীয় ব্যবস্থা নিয়েছে সরকার।
রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত ছিলেন।
সানবিডি/এনজে