
পদ্মা সেতু নিয়ে বিএনপি ষড়যন্ত্র করেছে। এরপর সেই সেতুতে কোন মুখে উঠবে বিএনপি?
শনিবার (৪ জুন) সকালে কৃষক লীগের বিক্ষোভ সমাবেশে এমন মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মতিয়া চৌধুরী।
বিএনপির রাজনীতি, হত্যা ও গুম-খুনের রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিএনপি একমাত্র হত্যা ও ষড়যন্ত্রে বিশ্বাসী। তাদের কাজই হলো বিদেশিদের কাছে নালিশ করা। কিন্তু সেখানেও তাদের কোনো অর্জন নেই বলে জানান তিনি।
এসময় বিএনপিকে দেশের অপশক্তি উল্লেখ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সারাদেশের মানুষকে গণআন্দোলনে নামার আহ্বান করেন মতিয়া চৌধুরী।