সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণ হয়েছে। এতে বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে। শনিবার রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাত সাড়ে ৯টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয় যা নেভাতে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে চার জন ফায়ার সার্ভিস কর্মী। এতে দগ্ধ হয়েছেন আরও ৪ শতাধিক। আর আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে একুশজন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্নসহ অন্তত নয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
সানবিডি/এনজে